/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ডাকাত দলের সদস্য গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে বিভিন্ন থানায় হাফ ডজন মামলার পলাতক আসামি ডাকাত দলের সদস্য ওমর ফারুক প্যাদা (৩৩) কে গ্রেফতার কেরেছে সদর থানা পুলিশ।

বুধবার রাতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, গ্রেফতার আসামি ওমর ফারুক প্যাদার বিরুদ্ধে ডিএমপি মতিঝিল থানা, ডিএমপি ওয়ারী থানা, টাঙ্গাইল সদর থানা ও বিএমপি বন্দর থানায় মামলা রয়েছে। এছাড়া দু’টি মামলায় সে মুলতবি পরোয়ানাভুক্ত আসামি।

ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে আসছিল। বৃহস্পতিবার আসামিকে আদালতে হাজির করা হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

পটুয়াখালীতে ডাকাত দলের সদস্য গ্রেফতার

আপডেটের সময় : ০৫:৫১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩