/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে স্বাস্থ্যবিধি না মানায় ৯০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি: নতুন করে নোয়াখালীতে আরও ৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের হার শতকরা ১৭ দশমিক ০৬ ভাগ। জেলা মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ৮০২ জন। এদিকে, স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে করোনায় আক্রান্তের তথ্যটি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

লকডাউন চলাকালে সরকারি নিষেধ অমান্য করে রাত ৮টার পর দোকান-পাট, শপিংমল খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মেনে চলায় শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৮টি মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জেলার প্রতিটি উপজেলায় মানুষকে মাস্ক পরিধান নিশ্চিত করতে ও স্বাস্থ্যবিধি মানাতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

নোয়াখালীতে স্বাস্থ্যবিধি না মানায় ৯০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময় : ০৬:৩০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১