/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেশা করতে বাধা দেওয়ায় গলাকেটে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি: নেশা করতে বাধা দেওয়ায় টাঙ্গাইলের নাগরপুরে সুলতান হোসেন স্বপন (৫৫) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে মাদকাসক্তরা।

এ ঘটনায় আজমির হোসেন (২৫) নামে আরও এক জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাগরপুরের গয়হাটা ইউনিয়নের ঘুনি সিংজোড়া বাজার নামক স্থানে শনিবার দিনগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুলতান হোসেন স্বপন নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, হত্যার ঘটনায় দেওয়ায় সুলতান হোসেন স্বপনের আত্মীয়রা মামলার প্রস্তুতি নিয়েছেন। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

নেশা করতে বাধা দেওয়ায় গলাকেটে হত্যা

আপডেটের সময় : ০৮:৫০:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২