/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে বিল থেকে বস্তাভর্তি কঙ্কাল উদ্ধার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ঈদগাহ মাঠসংলগ্ন একটি বিল থেকে মানুষের বস্তাভর্তি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে কঙ্কালের বস্তা করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার দুপুরে হৃদয় নামের এক যুবক মাছ ধরতে ওই বিলে নামে। বিলে মাছ ধরার একপর্যায়ে বস্তাসদৃশ কিছু তাঁর হাতে লাগে। পরে সেই বস্তা বিলের পানি থেকে তীরে তোলেন তিনি। উপস্থিত লোকজন বস্তাটি খুললে সেটির ভেতরে মানুষের কয়েকটি কঙ্কাল দেখতে পান। খবর পেয়ে মনোহরদী থানার পুলিশ সেখানে গিয়ে কঙ্কালের বস্তাটি উদ্ধার করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, মানবকঙ্কালগুলোর বিভিন্ন অংশ জোড়া দেওয়া। ধারণা করা হচ্ছে, সেগুলো মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ব্যবহার করেছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

নরসিংদীতে বিল থেকে বস্তাভর্তি কঙ্কাল উদ্ধার

আপডেটের সময় : ০৫:৫৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩