/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে গলাকাটা লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে মঙ্গলবার সকাল ৯টার দিকে সদর উপজেলার নজরপুর এলাকা থেকে গলাকাটা অবস্থায় দুলাল মিয়া (৩৯) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুলাল মিয়া (২৯) সদর উপজেলার নজরপুর গ্রামের আবুল হাশেম মিয়ার পুত্র। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে নজরপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের পেছনে পতিত জমিতে একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। স্থানীয়দের খবরে দুলাল মিয়ার পরিবারের সদস্যরা এসে মরদেহটি দুলাল মিয়ার বলে শনাক্ত করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে। তবে, দুলাল কখন থেকে নিখোঁজ ছিলো সেই তথ্য জানা যায়নি।

নরসিংদী মডেল থানার এসআই নূর হোসেন জানান, সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহের পরিচয়ও মিলেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

নরসিংদীতে গলাকাটা লাশ উদ্ধার

আপডেটের সময় : ০৫:৫২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২