/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহকর্মীকে গলাকেটে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের নতুন আইলপাড়ায় তানিয়া আক্তার (২২) নামে এক গৃহকর্মীকে গলাকেটে হত্যা করা হয়েছে। ধস্তাধস্তির আলামত পাওয়ায় ধর্ষণে ব্যর্থ হয়ে এই হত্যার ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা পুলিশের।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে  এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত তানিয়া বরগুনা জেলার আমতলী এলাকার সেলিম খানের মেয়ে। সে তার দুই বোনকে নিয়ে একই এলাকায় ভাড়া থাকতো এবং মানুষের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, তানিয়ার গ্রামে বিয়ে হয়েছিল। স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর দুই বোনকে নিয়ে আইলপাড়া ভাড়ায় বসবাস করে আসছে। মানুষের বাড়িতে কাজ শেষে রাতে বাড়ি ফিরছিল। ওইসময় কে বা কারা কেন গলাকেটে হত্যা করেছে জানা যায়নি।

তিনি বলেন, তার সঙ্গে ধস্তাধস্তি করা হয়েছে সেই আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তাঁকে গলাকেটে হত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহকর্মীকে গলাকেটে হত্যা

আপডেটের সময় : ০৬:১৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১