/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনায় আক্রান্ত ৩৯, মৃতের সংখ্যা ৪

আইএনবি নিউজ: নতুন করে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

মঙ্গলবার (২৪ মার্চ) করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিংয়ে এসব কথা বলেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সংবাদ সম্মেলনটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

আইইডিসিআর পরিচালক বলেন, নতুন আক্রান্তদের মধ্যে একজনের বিদেশ ভ্রমণ ইতিহাস আছে। তিনি সৌদি থেকে ওমরাহ করে এসেছেন। এছাড়া যিনি মারা গেছেন তার বয়স ৭০ বছরের বেশি। তিনি দীর্ঘদিন ধরে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি বলেন, হটলাইনে কলের সংখ্যা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় হটলাইনে কল এসেছে ১ হাজার ৭০০টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯২ জনের। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৭১২ জনের। আইসোলেশনে আছেন ৪০ জন। প্রাতিষ্ঠানিক সঙ্গরোধে আছেন ৪৬ জন- যোগ করেন আইইডিসিআর পরিচালক।

করোনা সংক্রমণ ঠেকাতে পরামর্শ তুলে ধরে তিনি আরও বলেন, বার বার সাবান পানি দিয়ে হাত ধুবেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকুন, বিদেশ থেকে আসতে না করুন, আপনারাও যাওয়া থেকে বিরত থাকুন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

দেশে করোনায় আক্রান্ত ৩৯, মৃতের সংখ্যা ৪

আপডেটের সময় : ১০:৫৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০