/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিনে টিউবওয়েল মিস্ত্রি, রাতে ডাকাত!

হবিগঞ্জ প্রতিনিধি: পুলিশের খাঁচায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতির সময় আটকের পর চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আশরাফ চাঞ্চল্যকর তথ্য জানান ।  তারা দিনে টিউবওয়েল মিস্ত্রি হিসেবে কাজ করতেন। আর রাত হলেই ডাকাতিতে নামতেন।

জানা যায়, বুধবার (১৭ নভেম্বর) হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন বি-বাড়িয়ার নাছিরনগর উপজেলার মো. মন্টু মিয়া সজল (২২), উজ্জ্বল মিয়া তোফাজ্জল (১৯), হবিগঞ্জ সদরের মো. জাহাঙ্গীর আলম নয়ন (২০), জাহিদ মিয়া (২২), মোশাহিদ মিয়া (২১), লিটন মিয়া (২১), শায়েস্তাগঞ্জ উপজেলার মারুফ মিয়া (১৮) ও মৌলভীবাজার সদরের সালাউদ্দিন (২৫)।

পুলিশ জানায়, উপজেলার শানখলা ইউনিয়নের চলিতারআব্দা হাওরে ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা হয়েছে। রাতেই তাদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

দিনে টিউবওয়েল মিস্ত্রি, রাতে ডাকাত!

আপডেটের সময় : ০৭:৩৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১