/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

নাটোর প্রতিনিধি: নাটোরে বুধবার ভোররাতের দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকায় বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় ট্রাকচালক আবু মুসা এবং আসাদুল ইসলাম নামে একজন কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাদের বাড়ি ঝিনাইদহ এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনাস্থলেই ট্রাকচালক আবু মুসা মারা যান। পরে আহত অবস্থায় কাঠ ব্যবসায়ী আসাদুল ইসলামকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনায় সবগুলো পরিবহন মিলিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

আপডেটের সময় : ০৭:০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২