আইএনবি ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. আব্দুল আলিম (৫১) নামের এক কারাবন্দী হাজতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১১টা ৪৫ মিনিটে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষীরা বন্দী আব্দুল আলিমকে সোমবার (১৩ এপ্রিল) ঢামেকের মেডিসিন বিভাগের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তিনি মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি। মৃতের গ্রামের বাড়ি বগুড়া নন্দিগ্রাম থানায়। তার বাবার নাম দবির উদ্দিন।
আইএনবি/বিভূঁইয়া