/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেনমার্কের রাজকুমারী এখন কক্সবাজারে

কক্সবাজার প্রতিনিধি: ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন তিন দিনের সফরে কক্সবাজারে এসে পৌঁছেছেন । সোমবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় একটি বেসরকারি বিমানযোগে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন তিনি।

কক্সবাজার বিমানবন্দরে রাজকুমারী ডোনাল্ডসনকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এবং পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। এ সময় ডেনমার্কের দূতাবাস বাংলাদেশের কর্মকর্তারাসহ স্থানীয় পদস্থ সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। তিনি বর্তমানে কক্সবাজার শহরে অবস্থান করছেন।

এরপর রাজকুমারী কক্সবাজার শহর থেকে গাড়িতে করে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং ক্যাম্প ৫-এ বৃক্ষরোপণের মাধ্যমে মাটি ক্ষয় নিয়ন্ত্রণ ও ডিআরসি-এর পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। তিনি একটি খোলা শেডে ৮-১০ জন রোহিঙ্গা সুবিধাভোগীর সঙ্গে মতবিনিময় করবেন। সেখানে গাছ লাগাবেন।

এদিকে, রাজকুমারীর আগমনকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্পে সাজসাজরব পড়ে গেছে। ইতিমধ্যে রোহিঙ্গা ক্যাম্পের রাস্তার মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। এলাকায় গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

ডেনমার্কের রাজকুমারী এখন কক্সবাজারে

আপডেটের সময় : ০৮:৩৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২