/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে ট্রেনের লোকোমোটিভের (ইঞ্জিন) ধাক্কায় মাহমুদুল হাসান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রবিবার রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর রেলস্টেশনের কাছে মুকুন্দপুর থেকে সেজামুড়া সড়কের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল গ্রামের আবুচান মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় ইমন মিয়া (২০) নামের একই গ্রামের একজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, দুই বন্ধু সেজামুড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য সড়কের অরক্ষিত রেল গেটে সিলেটগামী একটি লোকোমোটিভের সঙ্গে ধাক্কা লেগে আহত হন। আউলিয়া বাজার তদন্ত কেন্দ্র পুলিশের সহযোগিতায় আহত দুজনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মাহমুদুলকে মৃত ঘোষণা করেন ও ইমরানকে ভর্তি করার পরামর্শ দেন।

আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লোকোমোটিভের ধাক্কায় আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেটের সময় : ০৬:০০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩