/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বৈলর বড়পুকুর পাড় এলাকায় দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পিছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নিহত মিলন মিয়া (২৪) উপজেলার ধানীখোলা ইউনিয়নের চরকুমারিয়া গ্রামের জিন্নাহ আলীর ছেলে এবং ভ্যানগাড়ির চালক। অপর জনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বৈলর বড়পুকুর পাড় এলাকায় ঢাকাগামী দাঁড়ানো ট্রাকের চাকা মেরামতের সময় অপর একটি ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কের পাশে থাকা ভ্যানের ওপরে ধাক্কা খাওয়া ট্রাকটি উঠে গেলে ঘটনাস্থলেই চলন্ত ট্রাকের হেলপার ও ভ্যানচালক মিলন মিয়া নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

আপডেটের সময় : ০৮:৫৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩