/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বদ্ধ ঘরে গলা টিপে বোনকে হত্যা করল ছোট ভাই

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে বড় বোনকে হত্যা করেছে ছোট ভাই। ঘটনাটি ঘটেছে বুধবার (২০ জানুয়ারি) বিকেলে । নিহত সুলতানা আক্তার (৩০) ওই গ্রামের মৃত শাজাহানের মেয়ে। পুলিশ এই ঘটনার অভিযুক্ত নিহতের আপন ছোট ভাই শফিকুল ইসলাম (২৮) কে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে ভাই-বোনের বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার বিকেলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্য়ায়ে ছোট ভাই শফিকুল ইসলাম তার বড় বোন সুলতানাকে কিল-ঘুষি মারতে থাকে। পরে তাকে বদ্ধ ঘরে নিয়ে গলা টিপে হত্যা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন। নিহত সুলতানা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন বলে জানা গেছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকারী ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

টাঙ্গাইলে বদ্ধ ঘরে গলা টিপে বোনকে হত্যা করল ছোট ভাই

আপডেটের সময় : ০৬:৩৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১