/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের ৩২ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি: কভিড-১৯ এর পরীক্ষার জন্য টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে ৩২জন ব্যক্তির নমুনা পাঠানো হয়েছে রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআরে)। এদের মধ্যে সদর উপজেলার একজন, নাগরপুর উপজেলার দুইজন, মির্জাপুর উপজেলার দুইজন,বাসাইল উপজেলার একজন, সখিপুর উপজেলার আটজন, কালিহাতী উপজেলার দুইজন, ঘাটাইল উপজেলার দুইজন, মধুপুর উপজেলার পাঁচজন, ধনবাড়ি উপজেলার তিনজন, গোপালপুর উপজেলার চারজন ও ভূঞাপুর উপজেলার দুইজন রয়েছেন।

রাববার (৫ এপ্রিল) পর্যন্ত ২২জনের রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে ২২ জনেরই ফলাফল নেগেটিভ এসেছে। এ পর্যন্ত টাঙ্গাইলে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গেলো কয়দিনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩২ জনকে আমরা কোভিড-১৯ এর পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। এ পর্যন্ত ২২ জনের ফলাফল হাতে পেয়েছি। সবগুলোই নেগেটিভ এসেছে। বাকি রিপোর্টগুলো খুব তাড়াতাড়ি হাতে পাবো। আর নমুনা পরীক্ষার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

টাঙ্গাইলের ৩২ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে

আপডেটের সময় : ০৫:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০