/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে বজ্রপাতে সাগর (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত সাগর উপজেলার সুরিহারা গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে এবং আহম্মদনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে সাগর বাড়ির পাশের বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহত হয়। পরিবারের লোকজন উদ্ধার করে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, ‘এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

ঝিনাইগাতীতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

আপডেটের সময় : ১১:০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২