/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ট্রেনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১০

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম  নগরের খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রেল ক্রসিং পার হতে গিয়ে ডেমু ট্রেনের সঙ্গে বাস ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

নিহতদের একজন পুলিশ কনস্টেবল মনির হোসেন (৪০)। তিনি ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। অপরজন সৈয়দ বাহাউদ্দিন আহমেদ (৩০)। তিনি পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার সৈয়দ সোহরাফ হোসেনের পুত্র।

স্থানীয়রা জানান, রেলওয়ের সিগন্যাল অমান্য করে রেলক্রসিং পার হতে গিয়ে সিএনজি অটোরিকশা ও বাস ডেমু ট্রেনের সামনে পড়ে যায়। এতে সংঘর্ষ হয়। এসময় বাস ও সিএনজিতে থাকা যাত্রীরা আহত হয়েছেন।

পাঁচলাইশ মডেল থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান  বলেন, আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আবুল হোসেন (৬৫) ও জমির হোসেন (৪৮) এর অবস্থা আশঙ্কাজনক। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

চট্টগ্রামে ট্রেনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১০

আপডেটের সময় : ০৭:০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১