/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধে প্রাণ গেল চাচা-ভাতিজার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানার ডুংরিয়া গ্রামে বৃহস্পতিবার সকাল ৮টাল দিকে সহায়-সম্পদ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত হয়েছেন চাচা-ভাতিজা। আহত হয়েছেন আরও দু’জন।

পুলিশ জানায়, জমিজমা নিয়ে গ্রামের ওসমান মিয়ার ছেলে আব্দুল তাহিদের (৬২) সঙ্গে তার ভাই রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়ার (৪২) বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে চাচা-ভাতিজার পরিবারের মধ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মারামারি শুরু হয়।

এ সময় গুরুতর আহত আব্দুল তাহিদ ও রিপন মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মুক্তাদীর আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুই পরিবারের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পদ নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

জমি নিয়ে বিরোধে প্রাণ গেল চাচা-ভাতিজার

আপডেটের সময় : ০৭:৩০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১