/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে জখম

গাইবান্ধা  প্রতিনিধি: গাইবান্ধায় মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ খাঁ বাসুদেবপুর পোসাগির মোড় এলাকায় ফরহাদ কামাল বিপুল নামে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় ফরহাদকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই চেয়ারমান প্রার্থী নিজেই বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ফরহাদ কামাল বিপুল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত আব্দুল বাকী সরকারের ছেলে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফরহাদ কামাল বিপুল মোটরসাইকেল যোগে গাইবান্ধা শহর থেকে বাড়ি ফেরার পথে রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ খাঁ বাসুদেবপুর পোসাগির মোড় এলাকায় এলে তার ওপর অতর্কিত হামলা চালান ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ ও তার লোকজন।

এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০/৬০ কে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রউফ  জানান, এ ঘটনায় থানায় অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে জখম

আপডেটের সময় : ০৬:৩৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১