/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ১ দিনে শতভাগ করোনা শনাক্তের রেকর্ড! প্রতিনিধি:

আইএনবি ডেস্ক: চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষা করে সবার শরীরেই করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ শনাক্তের হার শতভাগ। শনাক্তের এই হার দেশের সব অঞ্চলের মধ্যে রেকর্ড।

এদিকে একই সময়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা ২ হাজার ৮৩৭ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯১ জনে।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৯ জন, দামুড়হুদা উপজেলায় একজন, আলমডাঙ্গা উপজেলায় সাতজন এবং জীবননগর উপজেলায় ১৪ জন। মৃত দুজনের মধ্যে একজন জীবননগর উপজেলার বাঁকা গ্রামের আব্দুস সোবহান এবং দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের রুহুল আমীন।

এছাড়া ক্রমাগত করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বুধবার (২৩ জুন) সকাল ৬টা থেকে জীবননগর উপজেলায় কঠোর লকডাউন শুরু হয়েছে। এর আগে (২০ জুন) সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গা পৌরসভাসহ সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে সাত দিনের জন্য লকডাউন শুরু হয়। ১৫ জুন লকডাউন করা হয় জেলার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

চুয়াডাঙ্গায় ১ দিনে শতভাগ করোনা শনাক্তের রেকর্ড! প্রতিনিধি:

আপডেটের সময় : ০৫:৫৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১