/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরির কথা বলে গৃহবধূকে ধর্ষণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় চাকরির কথা বলে গৃহবধূকে (২৩) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন যুবলীগ নেতা মো. ফুয়াদ আল মতিন (৩০)।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ৭নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ডের পর আদালতের নির্দেশে আসামিকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।

জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ পরিদর্শক মো. সিরাজুল মোস্তফা। তিনি বলেন, আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গত রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে চাটখিল উপজেলার মোহাম্মদ ইউনিয়নে চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নেশাদ্রব্য খাইয়ে গৃহবধূকে (২৩) ধর্ষণের অভিযোগ ওঠে। রাতে ওই গৃহবধূ বাদী হয়ে চাটখিল থানায় দুইজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

মামলায় ওই গৃহবধূ অভিযোগ করেন, ‘চাকরি দেওয়ার কথা বলে ফুয়াদ আল মতিন আমাকে তার অফিসে ডেকে নেন। অফিসে যাওয়ার পর আমাকে নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণ করেন। এ সময় তার পাশে থাকা একজন ঘটনার ভিডিও ধারণ করেন।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

চাকরির কথা বলে গৃহবধূকে ধর্ষণ

আপডেটের সময় : ০৬:৫৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২