/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ২ খাবার হোটেলকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের দুটি খাবার হোটেলে পচা ও বাসি খাবার পাওয়ায় ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইলিশ চত্বর এলাকা অভিযান চালিয়ে আবরার হোটেল ও ক্যাপে ঝীল নামক দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি বলেন, নিয়মিত বাজার তদারকি ও ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজ শহরের ইলিশ চত্বর এলাকায় বাসি গ্রিল পাওয়ায় আবরার হোটেলকে ৩০ হাজার টাকা এবং ক্যাফে ঝিলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠান থেকে মোট জরিমানা আদায় হয় ৪৫ হাজার টাকা। এই দুই প্রতিষ্ঠানের মালিককে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

চাঁদপুরে ২ খাবার হোটেলকে জরিমানা

আপডেটের সময় : ০৬:৪০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২