/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গলায় ফাঁস দিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী থানায় রোকোনুজ্জামান (২৫) নামে পুলিশের এক এসআই গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন । মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে কাশিয়ানী থানা কোয়ার্টারের সিঁড়ির রেলিংয়ের রডের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত রোকনুজ্জামানের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দিঘলহাট গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, মঙ্গলবার ভোরে রোকনুজ্জামানের সহকর্মী এসআই নুরুল আনোয়ার নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে কোয়ার্টারের সিঁড়ির রেলিংয়ের রডের সাথে লাশ ঝুলতে দেখেন। পরে বিষয়টি তিনি সবাইকে জানান। লাশ উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

গলায় ফাঁস দিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

আপডেটের সময় : ১০:০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১