ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

আইএনবি ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিটি স্ক্যানসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাঁকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে। আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন, তিনি কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ডা. শাহাবুদ্দিনের তত্ত্বাবধানে ভর্তি হয়েছেন।

খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার সময় সঙ্গে তাঁর চিকিৎসকদলের সদস্যরা ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাহবুব উদ্দিন খোকনসহ কয়েকজন নেতা হাসপাতালে উপস্থিত ছিলেন।

গত ১৫ এপ্রিল সিটি স্ক্যান করাতে খালেদা জিয়াকে একই হাসপাতালে নেওয়া হয়। তখন সিটি স্ক্যানের প্রতিবেদনে খালেদা জিয়ার ফুসফুসে ন্যূনতম সংক্রমণ পাওয়া যায় বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। গত ১০ এপ্রিল নমুনা জমা দেওয়ার পর ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ আসে। দ্বিতীয় দফায় করোনার নমুনা জমা দেওয়ার পর ২৫ এপ্রিলের ফলও পজিটিভ আসে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০৬:২৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১