ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে নেওয়া হবে: ফখরুল

আইএনবি ডেস্ক:বিনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে নেওয়া হবে ।

খুব শিগগিরই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে জানিয়ে মির্জা ফখরুল দলের চেয়ারপারসনের সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

খালেদা জিয়ার দীর্ঘ লড়াই-সংগ্রামের বর্ণনা তুলে ধরে তিনি বলেন, বিশ্বের কোনো নারী নেত্রী গণতন্ত্রের জন্য এমনভাবে লড়াই-সংগ্রাম করেননি। বেগম খালেদা জিয়া ঘর থেকে বের হয়ে স্বৈরাচারের হাত থেকে দলকে রক্ষা করেছেন। আন্দোলন করে সেই স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। তিনি দলকে যা দিয়েছেন তা অনুসরণ করা দরকার।

এ সময় স্বৈরাচার সরকার পতনের সংগ্রাম শেষ হয়ে যায়নি জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নির্বাচনের পর জনগণের সরকার প্রতিষ্ঠা হলে তবেই সত্যিকারের সফলতা আসবে বলে মনে করেন তিনি।

আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়ে বিজয় এনে দিয়েছে। ছাত্রদলের অনেক ছেলে মারা গেছে। এখন কোনো বিভেদ করা যাবে না। ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান খান রিপন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে নেওয়া হবে: ফখরুল

আপডেট সময় ১১:০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪