ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালো পতাকা মিছিল থেকে পুলিশ হেফাজতে মঈন খান

আইএনবি ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানকে পুলিশ হেফাজতে নিয়েছে ।

রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে দলের কালো পতাকা মিছিল থেকে মঙ্গলবার (৩০ জানুয়ারি) পুলিশ তাকে হেফাজতে নেয়।

এ ছাড়া জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ বেশ কয়েকজন মহিলা নেতা কর্মীকেও হেফাজতে নিয়েছে পুলিশ।

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার। এদিন সারা দেশে ‘কালো পতাকা’ মিছিল কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

দলটি জানায়, ঢাকায়ও সাতটি জায়গায় এ মিছিল হবে। ঢাকার কর্মসূচিতে দলের জ্যেষ্ঠ নেতাদের থাকতে বলা হয়।

‘অবৈধ ডামি সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে’ বিএনপি এ কর্মসূচি দেয়।

এ কর্মসূচিতে অংশ নেন আবদুল মঈন খান। পুলিশ তাকে হেফাজতে নিলেও গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

এদিকে ২৯ অক্টোবর থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

কালো পতাকা মিছিল থেকে পুলিশ হেফাজতে মঈন খান

আপডেট সময় ০৯:৩৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪