/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে স্বামী-স্ত্রী দুজনই চেয়ারম্যান প্রার্থী

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বামী ও স্ত্রী দুজনই চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তৃতীয় ধাপের এই ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়নের শ্রুতিধ্বর গ্রামের লিয়াকত হোসেনের ছেলে মো. ফরহাদ হোসেন এবং তার স্ত্রী মোছা. শামীমা আকতার প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইউনিয়নের বিভিন্ন স্থানে এখন স্বামী-স্ত্রী দুজনেরই প্রচার চালাচ্ছেন। তারা দুজনই ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন বলে জানা গেছে। স্বামী-স্ত্রীর একই পদে প্রার্থী হওয়ার বিষয়টি ওই ইউনিয়নের ভোটারদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

ওই ইউনয়নের বাসিন্দা ব্যবসায়ী মো. জামাল উদ্দিন বলেন, ‘ফরহাদ মাস্টার ও তার স্ত্রী শামীমা দুজনই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন শুনেছি। ১১ তারিখ বোঝা যাবে তারা দুজনেই থাকেন কি না।’

চেয়ারম্যান প্রার্থী মো. ফরহাদ হোসেন বলেন, ‘আমি পরপর দুবার চেয়ারম্যান নির্বাচন করেছি। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে ভোটাররা আমাকে নির্বাচিত করবেন বলে আশাবাদী।’

স্ত্রীর প্রার্থী হওয়ার বিষয়ে ফরহাদ বলেন, বিকল্প প্রার্থী হিসেবে তিনি স্ত্রীকে প্রার্থী করিয়েছেন। এটি এক ধরনের নির্বাচনী কৌশল।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

কালীগঞ্জে স্বামী-স্ত্রী দুজনই চেয়ারম্যান প্রার্থী

আপডেটের সময় : ০৬:০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১