/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে হাজতির মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কারাগারে ঝুমন মিয়া (২৬) নামে এক হাজতির হৃদরোগে আক্রান্ত হয়ে থেকে  মৃত্যু হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশীদ ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া হাজতি ঝুমন কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ, মনিপুরঘাট এলাকার মফিজুল ইসলামের ছেলে। তার মৃত্যুর বিষয়টি পরিবারের লোকজনদের জানানো হয়েছে।

জেল সুপার আরও জানান, হাজতি ঝুমন একজন চুরি মামলার আসামি ছিল। নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত অক্টোবর মাসে তার বাবা-মা স্বেচ্ছায় তাকে পুলিশের নিকট হস্তান্তর করেন। এরপর থেকে চুরি মামলায় সে জেলা কারাগারে ছিল।

গত রাতে তার বুকে হঠাৎ ব্যাথা উঠলে দ্রুত তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থা আশংকাজনক হলে চিকিৎসক তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

কারাগারে হাজতির মৃত্যু

আপডেটের সময় : ০৭:০০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১