/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাপড়ের কটিতে লুকানো ১৩১ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে শরীরে পরিহিত কাপড়ের তৈরি কটির ভেতর বিশেষ কায়দায় ফেনসিডিল পাচারের সময় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত যুবকের নাম তারেক হোসেন আকাশ (২৩) । তার কাছ থেকে ১৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শুক্রবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে সীমান্তবর্তী জিলাপিপট্টি এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। শনিবার (২০ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়। 

তারেক হোসেন জয়পুরহাট জেলার পাচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের সুলতান হোসেনের ছেলে।

হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার বলেন, সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এক যুবক এমন সংবাদ পায় পুলিশ। সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টহল দল হিলির সীমান্তবর্তী জিলাপিপট্টি এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমান্তের দিক থেকে আসা তারেক হোসেনকে গ্রেফতার করা হয়। তার শরীরে তল্লাশি চালিয়ে ১৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

কাপড়ের কটিতে লুকানো ১৩১ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

আপডেটের সময় : ০৬:১৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১