/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কবি রবিউল হুসাইনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আইএনবি নিউজ:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি, সমালোচক ও স্থপতি রবিউল হুসাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী সাহিত্য ও স্থাপত্য ক্ষেত্রে রবিউল হুসাইনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি বলেন, তার মৃত্যু সাহিত্য ও স্থাপত্য ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। শেখ হাসিনা মরহুমের রুহের শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

রবিউল হুসাইন মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন। তিনি স্থপতি, কবি, শিল্প-সমালোচক, ছোটগল্পকার, প্রাবন্ধিক ও সংস্কৃতিকর্মী। ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক পান রবিউল হুসাইন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

কবি রবিউল হুসাইনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেটের সময় : ০৮:০০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯