/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ৬ রোহিঙ্গা হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদরাসায় হামলায় ছয়জন নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এপিবিএন সদস্যরা দুদিনে ১০ জন আসামিকে গ্রেপ্তার করেছে । এর মধ্যে পাঁচজন এজাহার নামীয় ও অন্যদেরকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন। তিনি জানান, শুক্রবার ভোরে ক্যাম্প-১৮ এর এইস-৫২ ব্লক অবস্থিত ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়াহ’ মাদরাসায় অবস্থানরত ছাত্র-শিক্ষকের ওপর দুষ্কৃতিকারীরা হামলা চালায়। এ হামলায় ছয়জন নিহত হন।

ওই ঘটনায় নিহত আজিজুল হকের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২৫ জন এবং অজ্ঞাতনামা আরও ২৫০ জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে এপিবিএন সদস্য ক্যাম্প ১১ এর আবুল কালামের ছেলে মুজিবুর রহমানকে দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ৬ রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযানে চালিয়ে এজাহারনামীয় পাঁচজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে মুজিবুরের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে উখিয়া থানায় মামলা করে।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর ভোরে উখিয়ার ১৮ নং ক্যাম্পে এর দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামীয়া মাদরাসায় মুসল্লিদের ওপর গুলিবর্ষণ এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ৮/১০ জনের সশস্ত্র গ্রুপ। এতে ঘটনাস্থলে তিনজন ও পরে হাসপাতালে তিনজনের মৃত্যু হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

কক্সবাজারে ৬ রোহিঙ্গা হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০

আপডেটের সময় : ০৭:০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১