/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি রতনকে দুদকে জিজ্ঞাসাবাদ

আইএনবি ডেস্ক:সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ততা, জিকে শামীমের সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে অবৈধ সম্পদ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে সরকার দলীয় এই সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে দুদক অনুসন্ধান ও তদন্ত বিভাগের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য গত ১০ ফেব্রুয়ারি একটি নোটিশ পাঠিয়ে তাকে দুদকে তলব করা হয়।

দুদকের পাঠানো নোটিশের সংক্ষিপ্ত অভিযোগে বলা হয়েছিল, ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার হওয়া বিতর্কিত ঠিকাদার জিকে শামীমের সঙ্গে যোগসাজশে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বড় অংকের টাকা ঘুষ দিয়ে বিভিন্ন ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার তদবিরের মাধ্যমে অবৈধ অর্থ অর্জন, সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসার মাধ্যমে শত শত কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত অর্থ অর্জন এবং সেই অর্জিত অর্থ বিদেশে পাচারের মতো অপরাধে লিপ্ত আছেন সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

এমপি রতনকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেটের সময় : ০৬:১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০