/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে তেতুলবাড়িয়া এলাকা থেকে ৩০ পিস ইয়াবা ও গাঁজাসহ হরিচাদ পোদ্দার ধলু নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

হরিচাদ পোদ্দার ধলু মোরেলগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির পৌর শাখার সাধারণ সম্পাদক। তিনি ছাত্রলীগ থেকে মনোনিত মোরেলগঞ্জ এসএম কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ছিলেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, হরিচাদ পোদ্দার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গত রাতে ইয়াবার একটি চালান পৌঁছে দিতে যান তিনি। এ সময় অভিযান চালিয়ে তাকে আধা কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক

আপডেটের সময় : ১০:৩২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২