/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিয়াস কাঞ্চনের জন্য মানববন্ধন

বিনোদন ডেস্ক: ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের জন্য মানববন্ধনের ডাক দিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন।

সম্প্রতি পরিবহন শ্রমিকদের নোংরা ভাষায় ইলিয়াস কাঞ্চনকে অপমানের প্রতিবাদে সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় এফডিসির গেটের সামনে এই মানববন্ধন করবে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো। চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন ২৪ নভেম্বর এই তথ্য জানিয়েছেন ।

মানববন্ধনের ডাক দেয়া ১৮ সংগঠনের মধ্যে রয়েছে অন্তর্ভুক্ত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, শিল্পী, নৃত্যশিল্পী, চিত্রগ্রাহক, ফাইট ডিরেক্টর, সহকারী পরিচালকদের সমিতিগুলো।

১৯৯৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা মারা যান। এরপর সিদ্ধান্ত নিয়েছিলেন আর সিনেমা করবেন না তিনি। বাস্তব জীবনের নায়ক হতে গড়ে তোলেন ‘নিরাপদ সাড়ক চাই’ সংগঠন। এরপর দীর্ঘ ২৭ বছর একা একা লড়াই করে চলছেন দেশের মানুষের নিরাপদ সড়কের জন্য।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

ইলিয়াস কাঞ্চনের জন্য মানববন্ধন

আপডেটের সময় : ০৭:১৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯