/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ প্রার্থীর সমর্থকের কবজি কেটেছেন স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে উপজেলার ধানীসাফা ইউনিয়নের আলগী বাজারে বিপ্লব ব্যাপারী (৪০) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করে কবজির অনেকাংশ কাটার অভিযোগ পাওয়া গেছে।

গুরুতর জখম বিপ্লবকে রাতেই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধানীসাফা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ অভিযোগ করেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের লোকজন তাঁর সমর্থক বিপ্লবকে কুপিয়ে জখম করেছেন।

তবে অভিযোগের বিষয়ে জানতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে।

আগামী ৫ জানুয়ারি মঠবাড়িয়া উপজেলার ধানীসাফাসহ চারটি ইউপিতে ভোট হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

আ.লীগ প্রার্থীর সমর্থকের কবজি কেটেছেন স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা

আপডেটের সময় : ০৬:১৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১