ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বুড়িচংয়ে পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেফতার ১৯ প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট আমার চারটি গাড়ি আছে, আমি খুব একটা গরীব মানুষ না: স্বরাষ্ট্রমন্ত্রী ভৈরবে মাইক্রোবাসের ভাড়া নিয়ে পৌনে ৩ ঘণ্টা ধরে সংঘর্ষ হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে ঔষধ প্রশাসনের চিঠি ২১ বছর পর হারলো অস্ট্রেলিয়া, ৮৬ রানের বাংলাদেশের জয় ইসলামী ব্যাংকে অনিয়মগুলো মনে হয় ইসলামের নামেই হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইউরোপে পাঠানোর নামে ৩১ লাখ টাকা আত্মসাৎ চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩ (ভিডিও) আম পাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, বাবা-ছেলে আটক বেনাপোলে নাশকতা মামলায় আওয়ামী লীগের ৩ নেতা আটক
আমার চারটি গাড়ি আছে, আমি খুব একটা গরীব মানুষ না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংগ্রহীত ছবি

আইএনবি ডেস্ক:  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহদ্দিন আহমদ জানিয়েছেন নিজের চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, তিনি খুব একটা গরীব মানুষ না।

বুধবার(১০ জুন) জাতীয় সংসদে এক নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য নাজিবুর রহমানের এক বক্তব্যের জবাবে তিনি এ কথা জানান।

রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আলোচনার শুরুতে এই প্রসঙ্গটি নিয়ে তিনি কথা বলেন।

প্রসঙ্গটি নিয়ে কথা বলার জন্য স্পিকারের অনুমতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহদ্দিন আহমদ বলেন, সংসদ সদস্য নাজিবুর রহমান সাহেব বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এক ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী কোন ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী যখন ছিলাম না তখন আমি সালাহদ্দিন, আমাদের স্থায়ী কমিটির সদস্য ছিলাম।

বিদেশ থেকে যখন এসছি আমি আমার গাড়িতে করে সংবর্ধনা নিয়েছি, আমার চারটি গাড়ি আছে, আমার চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার যখন আমি গিয়েছি লক্ষ লোকের সমাবেশ হয়েছিল।

কোন গাড়ি বিমানবন্দরে ঢোকার সুযোগ হয়নি। অনেক লোকের মাইক্রোবাস জিপ টিপ ছিল। একটাতে উঠলাম, ওইটাতে কেউ উঠতে দিল না। মাইক্রোবাস আরেকটাতে উঠলাম, আরেকটাতে… পাঁচ নম্বরে গিয়ে বলল যে এটাতে উঠেন। পরে দেখা গেল সেটা একটা কোন ব্যক্তির নামে না। ১৭-১৮ বছর আগের গাড়ি। সেটা ট্রান্সফার হয়েছে যার নামে, সেই ব্যক্তি আমার এলাকায় বাড়ি। সে আগ্রহ করে বললো এখানে উঠেন। ওখানে আমার জন্য বহু দামী গাড়ি উপস্থিত ছিল কিন্তু পৌঁছাতে পারেনি।

সেটা আমি জনগণের সামনে, দেশবাসীর সামনে তার উপরও দুঃখ প্রকাশ করে বলেছি— এটা আমার ভুল হয়েছে যে আমি অন্য কোন গাড়িতে উঠতে যেয়ে, এই গাড়িতে আমার সমর্থকরা উঠিয়েছে এবং সেটা কোন ব্যক্তির নামে গাড়ি না।

তারপরও যদি এটা ভুল হয়ে থাকে আমি জাতির সামনে দুঃখ প্রকাশ করেছিলাম। কিন্তু সেটা ক্লিয়ার হয়ে গেছে ওই সময়েই। সেটা একটা পুরাতন ইস্যু। সেটা আমার মনে হয় মাননীয় স্পিকার আপনি এক্সপাঞ্জ করতে পারেন, এটা আমার অনুরোধ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেফতার ১৯

আমার চারটি গাড়ি আছে, আমি খুব একটা গরীব মানুষ না: স্বরাষ্ট্রমন্ত্রী

আমার চারটি গাড়ি আছে, আমি খুব একটা গরীব মানুষ না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:৩৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬