জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় রবিবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজারের পাইছা হাটি এলাকায় পাট ব্যবসায়ী আব্দুস ছাত্তারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩২০ মণ পাটসহ একটি পাটগুদাম পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়।
ঘটনাস্থলে উপস্থিত ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী আব্দুস ছাত্তারের নাতি শাহীন জানান, তার দাদা আব্দুস ছাত্তার চার হাজার টাকা মণ দরে ৩২০ মণ পাট স্থানীয় পাট ব্যবসায়ী বিল্লাল ও মিস্টারের কাছে বিক্রি করেছেন। আজ সোমবার সকালে গুদাম থেকে পাটগুলো নিয়ে যাওয়ার কথা ছিল। গুদামে তখন কোনো লোকজনও ছিল না। পাশের ওয়ার্কশপের লোকজনরা প্রথমে আগুন দেখতে পায়। ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা আসেন প্রায় দুই ঘণ্টা পর। ফলে গুদামসহ সব পাট পুড়ে গেছে। এতে প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নূরুদ্দিন অলী বলেন, রাস্তায় ঘন কুয়াশার কারণে সানন্দবাড়ী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পৌঁছতে বেশ সময় লাগে। প্রাথমিকভাবে পাটগুদাম লাগুয়া ওয়ার্কশপে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে জানা যাবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা 






















