/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাশের গাড়িতে  শরীয়তপুরে আসছে জীবিত মানুষ

শরীয়তপুর প্রতিনিধি

লকডাউন অমান্য করে ঢাকা থেকে লাশবাহী গাড়িতে করে শরীয়তপুরে আসছে জীবিত মানুষ। যার কারণে করোনার ঝুঁকি বাড়ছে স্থানীয়দের। এই সব যাত্রীদের আনছেন ঢাকা শহরের কিছু লাশবাহী এম্বুল্যান্সের অসাধু ড্রাইভার।

এমনি একটি লাশবাহী এম্বুল্যান্সকে রবিবার দুপুরে ঢাকা থেকে যাত্রী নিয়ে আসার পরে শরীয়তপুর সরকারি কলেজের কাছ থেকে আটক করে গাড়ি ও চালককে পুলিশে দেয় বিডি ক্লিন এর সদস্যরা।

এ বিষয়ে পালং মডেল থানার ওসি তদন্ত আশরাফ বলেন, লাশের গাড়ীতে যাত্রী নিয়ে ঢাকা থেকে আসা একটি এম্বুল্যান্স ও চালককে আটক করে থানায় দিয়েছে। তবে আগেই যাত্রীরা নেমে চলে যায়। সরকারি আদেশ অমান্য করায় মামলা প্রস্তুতি চলছে।

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

লাশের গাড়িতে  শরীয়তপুরে আসছে জীবিত মানুষ

আপডেটের সময় : ১২:০০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০