/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে দুই হাজার কেজি সরকারি চাল উদ্ধার, আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় খাদ্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে জোতপাড়া বাজারের একটি দোকান ও খাস কাউলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলামের বাড়ি থেকে দুই হাজার কেজি সরকারী চাল উদ্ধার করা হয়েছে।

এ অভিযানে আবু বক্কার নামে এক চাল ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬এপ্রিল) সকালে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছে। এ সময় আবু বক্করকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় । জিজ্ঞাসাবাদে তার তথ্যে খাস কাউলিয়া দক্ষিণপাড়া এলাকার ইউপি সদস্য রফিকুল ইসলামের বাড়ি থেকে আরও ৫০০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। রফিকুল খাস কাউলিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য। চাল উদ্ধারের সময় তাকে বাড়ি পাওয়া যায়নি।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, চাল উদ্ধারের ঘটনাটি তদন্তের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মালেককে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

সিরাজগঞ্জে দুই হাজার কেজি সরকারি চাল উদ্ধার, আটক ১

আপডেটের সময় : ০৬:৫২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০