/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩২৬ জন জাপানী নাগরিক বাংলাদেশ ত্যাগ করেছেন

আইএনবি নিউজ: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানববন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান বৃহস্পতিবার সকলে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাড়া করা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে তারা নিজ দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সকাল ১০টায় জাপানী নাগরিকদের নিয়ে বিমানটি উড্ডয়ন করে।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার বলেন, ঢাকা থেকে নারিতা যাবে বিমানের ৭৭৭-৩০০ ইআর মডেলের উড়োজাহাজ। বিজি ৪০০১ ফ্রাইটটি সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে। এতে আসন সংখ্যা ৪১৯।

জাপান দূতাবাসের মাধ্যমে দেশটির নাগরিকদের নিজ দেশে ফিরে যেতে এ ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ। এর আগে ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ৩৫৬ মার্কিন নাগরিক ও কূটনীতিক। সেই ফ্লাইটে তাদের পোষা ৭টি কুকুরও ছিলো।

এরআগে ২৫ মার্চ রাতে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক ঢাকা ছাড়েন। ২৬ মার্চ সকালে দ্রুক এয়ারের দুটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ভুটানের ১৩৯ জন নাগরিক। ওই দুটি ফ্লাইটে ঢাকায় ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরাও ছিলেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

৩২৬ জন জাপানী নাগরিক বাংলাদেশ ত্যাগ করেছেন

আপডেটের সময় : ০৫:৫৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০