ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে সম্রাট, কুমিল্লায় আরমান

নিজস্ব প্রতিবেদক

বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড পাওয়া সদ্য বহিষ্কৃত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

একটি সাদা রঙের মাইক্রোবাসে বহন করে গতকাল রবিবার রাতে র‌্যাবের কড়া পাহারায় তাকে সেখানে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্রাটকে বহনকারী মাইক্রোবাসটির পেছনে এবং সামনে ছিল র‌্যাবের গাড়ি বহর। দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর উপর দিয়ে কদমতলী-ঢাকা-মাওয়া সংযোগ সড়ক হয়ে ঢাকা-মাওয়া সড়ক দিয়ে র‌্যাবের পাহারায় সম্রাটকে কেন্দ্রীয় কারাগারে আনা হয়। রাত ৮টার পর সম্রাটকে বহনকারী মাইক্রোবাস ও র‌্যাবের গাড়ি বহর কারাগারের প্রথম গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। এ সময় কারাগারের সামনে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। তবে সম্রাটকে কারাগারের অভ্যন্তরে কোন সেলে রাখা হয়ছে, তা কারা কর্তৃপক্ষ প্রকাশ করেনি।

অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের কারাদণ্ডা পাওয়া ঢাকা দক্ষিণ যুবলীগের (বহিষ্কৃত) সহসভাপতি এনামুল হক আরমানকে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। গতকাল রবিবার রাত ১১টার দিকে র‌্যাবের কড়া পাহারায় তাকে সেখানে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, মদ্যপ অবস্থায় পাওয়ায় আরমানকে ছয় মাসের কারাদণ্ড দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া আরমানের কাছে ১৪০ পিস ইয়াবা পাওয়ায় তার বিরুদ্ধে র‌্যাব-৭ এর কর্মকর্তা এসআই সজিব মিয়া কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন জানান, চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করার পর এনামুল হক আরমানকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

উল্লেখ্য, গতকাল শনিবার দিবাগত রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামের মনির চৌধুরীর বাড়ি থেকে ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট ও এনামুল হক আরমানকে গ্রেফতার করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে সম্রাট, কুমিল্লায় আরমান

আপডেট সময় ০৫:০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯