/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে গণপরিবহন বন্ধ

আইএনবি নিউজ: বৃহস্পতিবার (আগামী ২৬ মার্চ) থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘোষণা অনুযায়ী করোনা পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে গণপরিবহন বন্ধ। আগামী ৪ এপ্রিল পর্যন্ত এ নিদের্শনা অব্যাহত থাকবে।

গণপরিবহনে নিষেধাজ্ঞা থাকায় গত বুধবার থেকেই গণপরিবহন কম দেখা যায়। বৃহস্পতিবার সকালে জনশূন্য সড়কে দু-একটি প্রাইভেট গাড়ি ও মোটরসাইকেল ছাড়া কোনো গণপরিবহন চোখে পড়েনি। এছাড়া সড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়।

গত মঙ্গলবার (২৪ মার্চ) সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় বলেন, ‘ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন-এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহণ করা যাবে না।’

সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে অবস্থান নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকে ঢাকার রাস্তায় চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। এ সময় সেনাবাহিনীও মাঠে থাকবে। প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় থাকতে দেওয়া হবে না। কেউ বের হলে তাঁকে পুলিশের জেরার মুখে পড়তে হবে। তবে সংবাদপত্রসহ জরুরি সেবা আওতামুক্ত থাকবে।

গত মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকে শুরু হওয়া ১০ দিনের ছুটি বা সরকারি ও বেসরকারি অফিস এবং আদালতের জন্য প্রযোজ্য। সংবাদপত্রসহ অন্যান্য জরুরি কার্যাবলির জন্য এই নির্দেশনা প্রযোজ্য নয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

আজ থেকে গণপরিবহন বন্ধ

আপডেটের সময় : ০৫:০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০