/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন

আইএনবি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশবাসীর উদ্দেশে দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় জাতির উদ্দেশে এ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে এক ব্রিফিং-এ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।

কাদের বলেন, প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস রাখুন। যখন যেটা বলতে হবে, প্রধানমন্ত্রী সে সম্পর্কে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলবেন।

ভাষণটা বাংলাদেশ টেলিভিশন ও বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। ধারণা করা হচ্ছে করোনাভাইরাসের সংক্রমণে সরকারের নেওয়া পদক্ষেপ ও প্রয়োজনীয় প্রস্তুতি তুলে ধরে দেশবাসীকে আশস্ত করবেন বঙ্গবন্ধু কন্যা। আসতে পারে আরও কিছু নির্দেশনা।

নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে পুরো জাতি এখন আতঙ্কিত। তাই দেশবাসীও অধীর আগ্রহে রয়েছে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনামূলক ভাষণের।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

প্রধানমন্ত্রী ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন

আপডেটের সময় : ০৭:১৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০