/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে করোনায় প্রথম মৃত্যু

আইএনবি নিউজ: সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে দেশে প্রথম করোনায় আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে ।

বুধবার (১৮ মার্চ) বিকাল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইইডিসিআর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, আমাদের জন্য একটি দুঃসংবাদ আছে। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৭০ বছর। তিনি করোনা রোগীর সংস্পর্শে এসে মৃত্যুবরণ করেছেন। এছাড়া তিনি ডায়েবেটিস ও কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তিনি আজকে মৃত্যুবরণ করেছেন।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বেশিরভাগ দেশ থেকে আসা বন্ধ হয়ে গেছে। নতুন করে ৪ জনসহ দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে একজন মহিলা, বাকি ৩ জন পুরুষ।

আইইডিসিআর পরিচালক বলেন, হটলাইন নিয়ে অভিযোগ রয়েছে। আমরা এই ব্যবস্থাটিকে সহজ করার জন্য ইমেইল এবং ফেসবুক চালু করেছি। আপনারা মেসেজ করে জানাতে পারেন। এছাড়াও করোনা সংক্রান্ত অ্যাপস চালু করা হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

বাংলাদেশে করোনায় প্রথম মৃত্যু

আপডেটের সময় : ১২:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০