/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় পৌঁছেছেন শ্রিংলা

আইএনবি নিউজ: সোমবার (২ মার্চ) দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। এসময় বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র সচিব হওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর।

সোমবার সকাল ১০টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ভারতীয় হাইকমিশন আয়োজিত ‘বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া: এ প্রমিজিং ফিউচার’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখবেন। দুই দিনের সফর শেষে মঙ্গলবার ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসবেন। সেই সফরের প্রস্তুতি চূড়ান্ত করতেই ঢাকা আসবেন ভারতের পররাষ্ট্র সচিব।

দুই দিনের সরকারি সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

ঢাকায় পৌঁছেছেন শ্রিংলা

আপডেটের সময় : ০৪:৫৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০