/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোদীর সফর সামনে রেখে ঢাকা আসছেন শ্রিংলা

আইএনবি নিউজ:  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সামনে রেখে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। আগামী ১ মার্চ তিনি দুইদিনের সফরে ঢাকায় আসছেন।  এ সফরে নরেন্দ্র মোদীর ঢাকা সফর সূচি চূড়ান্ত করা হবে বলে সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের নরেন্দ্র মোদী। তার ওই সফর চূড়ান্ত করতে এর আগেই ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্র সচিব শ্রিংলা। ১ মার্চ শ্রিংলা ঢাকা পৌঁছাবেন। পরদিন অর্থাৎ ২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করবেন তিনি।

একই দিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করবেন শ্রিংলা। ঢাকা সফরে ২ মার্চ ‘বাংলাদেশ ও ভারত: একটি প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারেও যোগ দেবেন ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করা এই অভিজ্ঞ কূটনীতিক।

বাংলাদেশে দায়িত্ব পালনের পর তিনি গতবছরের জানুয়ারিতে রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রের ভারত দূতাবাসে যোগ দেন। এরপর তাকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেয় দেশটির সরকার। পররাষ্ট্র সচিব হিসেবে প্রথমবারের মতো ঢাকায় আসছেন এই কূটনীতিক।

আইএনবি/ এনএম

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

মোদীর সফর সামনে রেখে ঢাকা আসছেন শ্রিংলা

আপডেটের সময় : ০১:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০