/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরতালে যানবাহন চালানোর সিদ্ধান্ত মালিক সমিতির

আইএনবি নিউজ: বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা মন্তব্য করে বলেন, হরতাল বিএনপির হঠকারি সিদ্ধান্ত, আমরা এই হরতাল মানি না। যানবাহন চলাচল করবে, ভাঙচুরের চেষ্টা করা হলে তার দায় বিএনপিকেই বহন করতে হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) হরতাল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় মালিক সমিতির এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

রাঙ্গা বলেছেন, এই হরতালের কোনো যৌক্তিকতা নেই। আমরা জনগণের দুর্ভোগ সৃষ্টি করতে দিতে পারি না। হরতালে যদি একটি গাড়িতে আঁচড় দেওয়ার চেষ্টা হয়, বিএনপিকেই তার ক্ষতিপূরণ দিতে হবে।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ভোটে যাবেন, ইভিএম মেনে নেবেন। জনগণের রায় মানবেন না এটা হতে পারে না।

পুরোপুরি ফলাফল ঘোষণার পূর্বেই ঢাকার দুই সিটির নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ঢাকায় রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

হরতালে যানবাহন চালানোর সিদ্ধান্ত মালিক সমিতির

আপডেটের সময় : ০৫:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০