আইএনবি ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করে বলেছেন, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে দেওয়া দণ্ড কার্যকর করা হবে।
রোববার (১৫ নভেম্বর) জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের পতন হলেও ফ্যাসিবাদী তৎপরতা বন্ধ হয়নি। দলটির নেতাকর্মীরা গোপনে নাশকতা, অগ্নিসংযোগ ও বোমাবাজি চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের ভেতরে ও বাইরে থেকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, গার্মেন্টস শিল্পেও নিজেদের মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা,উত্তাল গাজীপুর 






















