/* */
Dhaka , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিন ব্লক শনাক্ত, রিং বসানোর প্রস্তুতি

সংগৃহীত ছবি

স্বাস্থ্য ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শে আজ রবিবার বিকালে তার হৃদযন্ত্রে স্টেন্ট (রিং) বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদরোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করলে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসার নেতৃত্ব দিচ্ছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান। এছাড়া ডা. ফজলে রাব্বি জানান যে মন্ত্রী বর্তমানে চিকিৎসাধীন ও ভালো আছেন।

পরিবারের পক্ষ থেকে দেশের চিকিৎসাব্যবস্থার ওপর মানুষের আস্থা ফেরাতে দেশেই চিকিৎসা নেওয়ার ইচ্ছার কথা জানানো হয়েছে এবং তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এদিকে, শনিবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে মন্ত্রীর এনজিওগ্রাম করা হয়েছে এবং তার কোনো শারীরিক জটিলতা নেই, এমনকি রবিবার তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিয়ে বাড়িতে পুলিশের গুলির অভিযোগ, শিশুসহ আহত ৭

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিন ব্লক শনাক্ত, রিং বসানোর প্রস্তুতি

আপডেটের সময় : ০২:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬