/* */
Dhaka , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

আইএনবি ডেস্ক: অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে তীব্র বিতর্কের জন্ম দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেলে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ গুন্টিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে এবং মারমুখী ভঙ্গিতে অভিযান পরিচালনা করেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইশরাক। তাঁর সঙ্গে থাকা ব্যক্তি ও দেহরক্ষীদের অস্ত্র প্রদর্শন এবং এক তরুণকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়। ঠিক ওই দিনই প্রধানমন্ত্রী তারেক রহমান যখন রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করে সুশাসন ও পরিচ্ছন্নতার কড়া বার্তা দিচ্ছিলেন, তখন প্রতিমন্ত্রীর এমন হটকারী কর্মকাণ্ড সরকারকে চরম বিব্রত করে।

এই ঘটনার একদিন পর রোববার (১৮ অক্টোবর ২০২৬) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী এবং তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ২৫ সেপ্টেম্বর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় বিতর্কিত ভূমিকা রাখায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগ করতে হয়েছিল। পরপর দুটি ঘটনায় সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতি রাজনৈতিক মহলে ও প্রশাসনের ভেতর কড়া বার্তা দিয়েছে।

এদিকে, অস্ত্র প্রদর্শনের ঘটনায় নিজের ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে ইশরাক দাবি করেন যে আত্মরক্ষার স্বার্থেই এবং মাদক কারবারিদের মারমুখী অবস্থানের কারণে তিনি লাইসেন্সকৃত অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। তবে পুলিশ প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় কোনো আইনি ব্যত্যয় ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে ওয়ারী বিভাগের উপকমিশনারকে দায়িত্ব দিয়ে তদন্ত চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রিমান্ডে নেওয়ার আগে আনিসুল হক, ইনুসহ চারজনের স্বাস্থ্য পরীক্ষা

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেটের সময় : ১০:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬